বাংলাদেশ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ব্লক সর্দারকে হত্যা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবুল কালাম (৬০) নামের এক ব্লক সর্দারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম উখিয়ার কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ব্লকের সাব মাঝি (উপ-সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা গেছে, কুতুপালং আশ্রয় শিবিরে রোববার সকালে অজ্ঞাত বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে আবুল কালামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কালাম মৃত্যুবরণ করেন।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button