বাংলাদেশবিশ্ব

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব পিপিই হস্তান্তর করা হয়। ঢাকার জাপান দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণলয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই  আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু’ হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের  কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দু’ হাজার পিপিই ঢাকা মেডিক্যাল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button