বাংলাদেশ

ফায়ার সার্ভিসে এটাই সর্বোচ্চ নিহতের ঘটনা

চট্টগ্রামে সীতাকুণ্ডে বিএম নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ফায়ার সার্ভিস ১২ জন কর্মীকে হারিয়েছে। ফায়ার সার্ভিসের ইতিহাসে এটাই নিহতের সর্বোচ্চ ঘটনা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, এ ঘটনায় আমরা মর্মাহত, শোকাহত, এটা আমাদের জন্য বেদনার দিন।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, আমরা ১২ জনকে হারিয়েছি। এরইমধ্যে ৯ জনকে আমরা পেয়েছি। তিনজন এখনো ডিএনএ টেস্টের জন্য শনাক্ত হয়নি। ১২ জন সদস্য এক সাথে এর আগে কখনো মৃত্যুবরণ করেনি। এটা আমাদের জন্য খুবই কঠিন একটা দিন। শোকের দিন, বেদনার দিন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ঘটনাস্থলে কেমিক্যাল রয়েছে কিনা আমরা জানতাম না। সেখানে আমরা গার্ড ছাড়া কাউকেই পাইনি আমাদেরকে কিছু বলার জন্য। আমরা ৯৯৯ থেকে একটা কল পেয়েই ছুটে চলে গিয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button