বাংলাদেশ

সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর শুরু

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর রোববার শুরু হচ্ছে।

৩০ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে।

আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি অধিবেশন আহ্বান করেন।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।

Related Articles

Leave a Reply

Back to top button