বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে গত এক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা যায়, জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশিদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এ লকডাউন ঘোষণা করা হলো। এ সময় সব ধরনের যানসহ দোকানপাট ও হাট বন্ধ থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button