ভূরাজনীতি

সংকটকালীন সময়োপযোগী বাজেট: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে সংকটকালীন সময়োপযোগী বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর পর জাতীয় সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট।

জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এতে। এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।

ওবায়দুল কাদের আরো জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার (৭ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button