বাংলাদেশ

খালেদা জিয়া হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন।

আজ সোমবার বিকাল ৩টা ৫৭ মিনিটে বাসা থেকে বের হয়ে ৪টা ৩৩ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। জানান, নির্ধারিত চেক-আপ করানোর পর আবার ফিরোজায় ফেরত আসবেন খালেদা জিয়া। হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা নেই।

খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button