ভূরাজনীতি
বিএনপির প্রতিনিধি দল দুদকে

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে অবস্থান করছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১টা দিকে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন।
সম্প্রতি সরকারের কয়েকজন নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিতে তারা দুদকে এসেছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এদিকে বিএনপি নেতাদের আসার খবরে দুদক কার্যালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি তদন্তে দুদকে চিঠি দেবেন তারা। তারাই ধারাবাহিকতায় দুদকে এসেছে দলটি।



