বাংলাদেশ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তিতে তাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

এসময় দুই প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তারা দুই দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button