অন্য খবর

শ্রাবন্তীর নতুন প্রেমিককে মেনে নিলো পরিবার

নিজের বাড়িতে পরিবার নিয়ে, নতুন ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়,।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ডিজিটাল জন্মদিনের সেই বিশেষ ছবি প্রকাশও করেছে ।

ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তার পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া।

এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেয়া জন্মদিনের উপহার অংটির ছবি দিয়ে নেটমাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ।’

Related Articles

Leave a Reply

Back to top button