বাংলাদেশ
বিকাশে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বিকাশের মাধ্যমে ১৫ লাখ দুস্থ পরিবারের কাছে সরকারি এ অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই।
বৃহস্পতিবার (১৪ মে) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০ টাকা করে ৫০ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি সাহায্যের এ টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোনো খরচ লাগবে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১.২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে।
এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বিকাশ নিশ্চিত করেছে যেন সঠিক পরিবারের কাছেই অর্থ সহায়তাটি পৌঁছায়। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এ টাকা ক্যাশআউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।



