অন্য খবর
শুটিংস্পটে হিট স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী

কলকাতার অভিনেত্রী দোলন রায়, গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খবর: আনন্দবাজার।
শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দোলন রায়।
তিনি বলেন, শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরবো।
তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী।
সম্প্রতি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকের আউটডোর শুটিং করছিলেন দোলন রায়।



