অন্য খবর

শুক্রবারও করোনার টিকা দেওয়া হবে

আগামী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের গণটিকার কার্যক্রম ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

তাই সাধারণ মানুষের মাঝে এমন উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পুরণের লক্ষে সরকারি ছুটিরদিন শুক্রবারও টিকার কার্যক্রম চালু রাখা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শুক্রবার দেশের সকল টিকা কেন্দ্র খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র অথবা বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button