বাংলাদেশ

‘শিশু বক্তার’ গোপন বিয়ে জানতো না পরিবার 

রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়া অভিযোগে শিশু বক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) ২০১৯ সালে গোপনে বিয়ে করেছেন, তবে পরিবারের লোকজন তা জানতো না।

আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তার মোবাইল ফোনে মিলেছে পর্নো ভিডিও। আর রফিকুল ইসলাম মাদানী, আসমা বেগম নামে ভাবির চাচাতো বোনকে গোপনে বিয়ে করেন।

এর আগে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব।

এদিকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। পরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শরিফুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button