বাংলাদেশ
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (৬ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৭০৩ জন। আর ৬ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৩০৪ জন। এবং ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।



