বাংলাদেশ

শিল্পপতি আব্দুল মোনেমের ইন্তেকাল, বাণিজ্যমন্ত্রী’র শোক

দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে।

এদিকে, দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃপ্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এক শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমের আত্মার মাগফিনাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button