বাংলাদেশ

শিক্ষার্থীরা এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাজপথে নামবে

আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে লাল কার্ড লালকার্ড প্রদর্শনী শেষে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে লাল কার্ড হাতে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে অবস্থান নিয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এসময় আন্দোলন প্রসঙ্গে শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় ও রাস্তায় যে লুটপাট ও দুর্নীতি হয়েছে এর বিরুদ্ধে আমরা আজ রাষ্ট্রকে লাল কার্ড দেখাচ্ছি। ফুটবল খেলায় যেমন কোনো খেলোয়াড় ফাউল করলে রেফারি লাল কার্ড দেখায়, তেমনি আমরা আজ দুর্নীতির বিরুদ্ধে রেফারির ভূমিকায় নেমেছি।

গুজব প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েকদিন ধরে নানা গুজব রটানো হচ্ছে। আমি নাকি শিক্ষার্থী নই, আমার বয়স নাকি ৩০ বছর, আমি নাকি আন্দোলনের উসকানি দিচ্ছি। এসব মিথ্যা কথা। আমি এবার খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রসঙ্গে সোহাগী বলেন, হ্যাঁ আমার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সেটার সঙ্গে এ আন্দোলন সংশ্লিষ্ট নয়। আমি আন্দোলনে কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি। আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন করছি।

Related Articles

Leave a Reply

Back to top button