বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে।
আজ বিকেল পৌনে ৫টার পর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।
উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দেন।



