বাংলাদেশ

নকল ওষুধ তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) এর ভ্রাম্যমাণ আদালত, বিদেশি কোম্পানির নাম জালিয়াতি করে নকল ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে অ্যাস্ট্রেন হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।

রবিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামলীতে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাস্ট্রেন হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি কিছুদিন ধরে নজরদারিতে ছিল।

ঘটনাস্থল থেকে থেকে বিপুল পরিমাণ নকল ওষুধের মজুদ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button