বাংলাদেশ

শাহজালালে করোনা পরীক্ষার ল্যাবের অনুমোদন আরব আমিরাতের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে, সংযুক্ত আরব আমিরাত। ফলে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় আর কোনো বাধা থাকল না বাংলাদেশের যাত্রীদের।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো— গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। ল্যাবগুলোতে জনপ্রতি পরীক্ষা ফি ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি।

এখানে দ্রততম সময়ে পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব দুটিই কাজ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button