
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগ।

১৫ অগাস্ট দুপুরে দক্ষিণখানের কাওলা ও মিরপুরে এ মিলাদ, বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম’র সঞ্চালনায় এ কর্মসূচীগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আলহাজ্ব মোবাশ্বের, আলহাজ্ব মফিজউদ্দীন আহমেদ, একেএম মাসুদুজ্জামান মিঠু প্রমুখসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
দনিয়ায় মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ’র বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগ, ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে।

মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাধারন সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুলশান, মিরপুর, কলাবাগান ও বনানী থানা স্বেচ্ছাসেবক লীগ’র আয়োজন
১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন কলাবাগান,বনানী, মিরপুর ও গুলশানসহ আরো কয়েকটি থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ।

উক্ত কর্মসূচীগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক জনাব আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয়, মহানগর ও থানা নেতৃবৃন্দ।



