স্পোর্টেইনমেন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে, দেশে ফিরেছে বাংলাদেশ দল।

শুক্রুবার সাত ক্রিকেটারসহ ১২ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। জানা যায়, মূলত পরিবারের সাথে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা। সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

এবারের বিশ্বকাপটা ছিল বাংলাদেশের জন্য চরম হতাশার। বাছাই পর্বে স্কটল্যান্ডের সাথে হার দিয়ে শুরু। এরপরও ওমান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় পেলেও মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হারে মাহমুদউল্লাহ’র দল। হওয়ার এবারের বিশ্বকাপ ভুলে যেতে চাইবেন ক্রিকেটাররা।

আগামী ১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো খেলায় ফিরবে বাংলাদেশ দল।

Related Articles

Leave a Reply

Back to top button