বাংলাদেশ

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলা একাডেমি আইন, ২০১৩’এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন।

এছাড়া যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button