বাংলাদেশ

৭২ ঘণ্টায় ৫৩৮টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সারা দেশে ৫৩৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানীতে ১৬৪টি।

অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে সারা দেশে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বেলাল হোসেন বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা তিন দিন সময় দিয়েছিলাম। এর মধ্যে এখন পর্যন্ত ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি আমরা। এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে সংখ্যা আরও বাড়তে পারে। তবে অভিযান আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বলেন, অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার গড়ে না ওঠে সে জন্য অভিযান চলমান রাখার সিদ্ধান্ত না হয়েছে।’

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন থেকে সারা দেশে চলে অভিযান। এতে ঢাকা জেলাসহ রাজধানীতে ১৬৪টি ও ঢাকার বাইরে ৩৭৪ টিসহ মোট ৫৩৮টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button