অন্য খবর

শাকিব-জয়ের ভিডিও কল ভাইরাল: যা বললেন বুবলি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কথা বলার এটি মুহুর্ত নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

রোববার (৫ মার্চ) ওমানের রাজধানী মাসকটে ‘মাসকট বিটস’ অনুষ্ঠানের মঞ্চ মাতানোর আগে শাকিবকে ভিডিও কল করে জয়।

এ ঘটনার ভিডিও শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘ওমানে শোয়ের আগে আব্রাহামের কল!’
এদিকে, শাকিবের সেই ভিডিওটি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’
শাকিবকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’
তাদের এই পোস্টে নেটিজেনরা বেশ প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button