আজ দুর্গোৎসবের মহাসপ্তমী

দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ মহাসপ্তমী। বাঙালি হিন্দু সম্প্রদায়রা মেতে উঠেছে পুজার আনন্দে। মন্ডপে মন্ডপে মন্ত্রধ্বনি, চন্ডিপাঠ, উলুর ধনি, শাখ ও ঢাকের আওয়াজে এখন মুখরিত মন্দিরগুলো।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় মহাসপ্তমীর পূজার আনুষ্ঠানিকতা। শুরুতেই বিশেষ রীতি মেনে স্নান করানো হয় দেবি দুর্গাকে। এসময় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপচারে মায়ের পূজা অনুষ্ঠিত হয়।
এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর এবারের পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করবেন ভক্তরা।
যদিও করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে এবার পালন করা হচ্ছে এ উৎসব। তাই অন্যান বছরের মতো খুব একটা জাক জমক হয়তো হচ্ছে না। তারপরও নিয়ম অনুযায়ী পুজা চালিয়ে যাওয়া হচ্ছে। আর এবার দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিবে মহামারি। এমন প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের।



