বাংলাদেশবিশ্ব

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত: বেবিচক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (০১ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে থেকে বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button