বাংলাদেশ
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

শপথ নিয়েছেন ঢাকা-৫ সংদীয় আসনের কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল)।
বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথ গ্রহণ শেষে দুই সংসদ সদস্য (এমপি) সংসদের শপথ বইয়ে স্বাক্ষর করেন।



