স্পোর্টেইনমেন্ট

শঙ্কা কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে নামছে বাংলাদেশ

করোনাভাইরাসের প্রকোপে নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে।

অনুশীলনে নামতে আর বাধা নেই বাংলাদেশ দলের। শেষ বারের মতো কোভিড টেস্টের ফলাফল সবার ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন।

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সুখবরটি দেন তিনি।

তিনি জানান, সবাই কোভিড নেগেটিভ হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে পারবে সবাই। প্রথম দিন সকালে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন শেষে টিম হোটেলে উঠবে দল। জানান, সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বে ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

সফরের শুরুতে সাতদিন কোয়ারেন্টাইনের কথা থাকলেও তা বাতিল হয় হেরাথের করোনা আক্রান্তের পর। বাড়ে কোয়ারেন্টাইনের দিন। করোনার প্রকোপ না পড়লে চার দেয়ালে বন্দি না থেকে অনুশীলন করতে পারতেন ক্রিকেটারা।

সিরিজ শেষ অবদি সবাই যাতে সুস্থ থেকে নিজেদের সেরাটা খেলতে পারেন এ জন্য দোয়াও চেয়েছেন ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন।

Related Articles

Leave a Reply

Back to top button