বাংলাদেশ

করোনা নিয়েই ২১ আগষ্টের অনুষ্ঠানে সাংসদ সাহিদুজ্জামান খোকন

নিউজ নাউ বাংলা ডেস্কঃ মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান ১৩ ই আগষ্ট স্বপরিবারে কোরনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যেই তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় যোগ দেন।

মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের। উপজেলা প্রশাসনের লকডাউন স্টিকার ঝুলছে তাঁর বাড়িতে। এর মধ্যেই তিনি শুক্রবার ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় যোগ দেন অর্ধশতাধিক নেতা–কর্মী নিয়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাত ৯টায় গাংনী পৌর শহরের থানা পাড়া সড়কে সাংসদের ভাড়া বাসার সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাংসদ সাহিদুজ্জামান খোকন উপস্থিত থেকে বক্তব্য দেন।

সাহিদুজ্জামান গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি করোনা পজিটিভ। পরিবারের সদস্য ছাড়াও সাংসদের ব্যক্তিগত গাড়িচালক শামীম পারভেজ, ব্যক্তিগত সহকারী সবুজ আহমেদ, সহকারী রাশেদ রাইহান সহ মোট ছয় জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এব্যাপারে গাংনী জেলার সিভিল সার্জন নাসির উদ্দিন জানান,সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁর বাসভাবন লকডাউন করা হয়েছে ১৪ দিনের জন্য। সাংসদ দায়িত্বশীল হয়ে লকডাউন না মানলে কী করার আছে!
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ বলেন, সাংসদ সাহিদুজ্জামানের বাসা লকডাউন করার মাত্র ৯ দিন হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশনা মানা উচিত।

Related Articles

Leave a Reply

Back to top button