বিশ্ব

লোফভেনের পদত্যাগ, প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার সম্ভাবনা সুইডেনের

বুধবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। আর তার এই পদত্যাগে প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পথ খুলে গেছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির নির্বাচন ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন যদি পার্লামেন্টের অনুমোদন জিততে পারেন, তাহলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যাবে তার।

৬৪ বছর বয়সী স্টিফান লোফভেন ২০১৪ সালে ক্ষমতায় আসেন। এর আগে আট বছর তিনি বিরোধী দলে ছিলেন। পরে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট নির্বাচনে জয় পায়। ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে লোফভেন বলেছিলেন, দলের পরবর্তী নেতৃত্বকে যথেষ্ট সময় দিতে ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন। গত সপ্তাহে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন এবং নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারের প্রথম পছন্দ হতে পারেন তিনি।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button