বাংলাদেশবিশ্ব

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় নিন্দা জানিয়েছে চীন

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৯ মে) এক বার্তায় নিন্দা জানায় দূতাবাসটি।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বার্তায় বলেন, লিবিয়ায় ২৬ জিম্মি বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা এই বর্বর ও সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, সেখানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করি।

উল্লেখ, বৃহস্পতিবার (২৮ মে) রাতে লিবিয়ায় জিম্মি ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেন মানবপাচারকারী। এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হন।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন বাংলাদেশি পালিয়েছেন। মোট ৩৮ জন বাংলাদেশি জিম্মি ছিলেন সেখানে।

 

Related Articles

Leave a Reply

Back to top button