স্পোর্টেইনমেন্ট

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিব

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কেটে যাচ্ছে আগামী ২৮ অক্টোবর । আর নিষেধাজ্ঞা থেকে ফিরে আসতেই তার সামনে সুযোগ থাকছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার।

আগামী ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এলপিএল’র অভিষেক আসর। এর আগে আগামী ১ অক্টোবর নতুন এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। সেখানেই তোলা হবে সাকিবের নাম।

বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে নিলামে আরও তোলা হবে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরো, ভারনন ফিলান্ডার, মুনাফ প্যাটেলসহ প্রায় ১৫০ জন ক্রিকেটারের নাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এই টুর্নামেন্ট ছাড়াও আসন্ন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলেও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের ।

Related Articles

Leave a Reply

Back to top button