বাংলাদেশ

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ, কাল প্রজ্ঞাপন

চলমান লকডাউনের বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার গণমাধ্যমকে জানান এ কথা জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকান-পাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা।

Related Articles

Leave a Reply

Back to top button