বাংলাদেশ

লকডাউনে ক্ষতিগ্রস্তদের সাড়ে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ:, ভাসমান ও অসচ্ছ্বল মানুষদের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে, ২৮ এপ্রিল শেষ হবে এ লকডাউন।

Related Articles

Leave a Reply

Back to top button