বাংলাদেশ

র‍্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক।

রোববার (২ জানুয়ারি) দুপুরে সিলেটে জমজম নামের একটি এনজিও সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ হচ্ছেন এবং পুলিশি কারণে হাজারো মানুষ মারা যাচ্ছেন। আমাদের এখানে সামান্য কিছু ঘটনা নিয়ে অনেক কথা হয়। ফলে আমার মনে হয় তাদের নিষেধাজ্ঞা সঠিক হয়নি। এটি পুনর্বিবেচনার সুযোগ আছে।’

তিনি জানান, গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্তমান-সাবেক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক জবাব দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন স্বাক্ষরিত এ চিঠি দূতাবাসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক। সব কিছুর আলোকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, গত ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button