
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, র্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এখনই হচ্ছে না, এর জন্য দীর্ঘ প্রক্রিয়া পার হতে হবে।
সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে র্যাব গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এ এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন।
বৈঠক শেষে তিনি বলেন, ‘আমি বললাম, র্যাব আমাদের দেশে এমন সময়ে তৈরি হয়েছিল, যখন দেশে সন্ত্রাস, জিহাদি- এগুলোর উৎপাত খুব বেশি ছিল। একদিনে ৪৯৫টা বোমাবাজি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়, যার ফলে ২৪ জন লোক মারা যায়, ৩৭০ জন আহত হয়। সারাদেশে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, ওই সময়ে তৈরি হয়েছিল।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওদের প্রসেস আছে। এটা আমাদের কমপ্লিট করতে হবে। এ দেশে প্রায় জিনিসেরই দেওয়ার আর মেনি প্রসেসেস। সুইচের মতো না যে এক দিনে অন আর অফ করতে পারবে।’
বাংলাদেশে অনেক কিছু ‘সহজে’ করা গেলেও যুক্তরাষ্ট্রে সেভাবে করা যায় না। মোমেন বলেন,‘আমাদের দেশের সরকার ইয়েস বললে ইয়েস হয়ে গেল। এখানে অনেক সময় চাইলেও পারে না।



