বাংলাদেশ

র‌্যাব অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‍্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন। আমরা মনে করি র‍্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, র‍্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র‍্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি বাহিনী।

তিনি মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটায় পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।  

 পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে অনুভুতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। বঙ্গবন্ধু কন্যা সেই কাজটিই করে দিখিয়েছেন। তিনি বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশ।

আমাদের স্বপ্ন-হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এই স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে,যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে আমাদের হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button