বাংলাদেশ

তথ্যসচিব কামরুন নাহারের পিতার মৃত্যু; পরিকল্পনামন্ত্রীর শোক

তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button