বাংলাদেশবিশ্ব

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্মিলনের স্বার্থে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ‘মধ্য ও দক্ষিণ এশিয়া : আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

তাসখন্দে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ।

বৈঠকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানান, এ বিষয়ে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে উৎসাহিত করবে তারা।

ড. মোমেন কোভিড-১৯ মহামারীর এ সময়ে বাংলাদেশের সব কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দু’টি পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button