বাংলাদেশ

বেরাইদে ঈদ উপহার বিতরণ করলেন আওয়ামী লীগ নেতা

ঢাকা উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডের আওতাধীন বেরাইদ এলাকায় ১২’শ ৫০টি অসহায় নিম্মবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরাইদ এলাকার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি’র নির্দেশনায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

২২মে, শুক্রবার সকালে বেরাইদে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে দ্বিতীয় ধাপে সাড়ে ৬’শ টি নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় এ কার্যক্রমের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম জানান, করোনা সংক্রমণের পর থেকেই দেশের মানুষ সীমাহীন খাদ্যসংকটে পড়েছে। ব্যক্তি উদ্যোগে এখন পর্যন্ত ১৫ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছেন বলেও জানান তিনি ।

এছাড়া ওয়ান স্কাই ফ্যামিলি ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে ১২’শ ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রি বিতরণ করার কথা জানান তিনি। তিনি আরো জানান, এর আগে প্রথম ধাপে সাড়ে ৫’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আজ সাড়ে ৬’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করছি।

ঈদ উপহার হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। রিক্সাচালক ফরিদ জানান, কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাতে হচ্ছে। ঈদ উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রি পাওয়ায় ঈদের দিন অন্তত না খেয়ে থাকতে হবে না। গৃহকর্মী ফরিদা জানান, গেলো তিন মাস ধরে বাসাবাড়িতে কাজ বন্ধ; কোন বেতনও পাইনা। ঈদ উপহার বিতরণের জন্য বেরাইদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করেন তিনি।

করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত এ উদ্যাোগ চলমান থাকবে বলেও জানিয়েছেন  ত্রাণ কার্যক্রমের উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button