অন্য খবর

রাস্তায় নেমে মেয়ের বিয়ের মিষ্টি বিতরণ!

বলিউড অভিনেতা অনিল কাপুর, তার ছোট মেয়ে রিয়া কাপুরের কন্যাদানের পর খুশিতে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ির সামনের রাস্তায় নেমে সবার মাঝে মিষ্টির প্যাকেট বিলিয়েছেন।

অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর সাত পাঁকে বাঁধা পড়েছেন, তার দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা করণ বুলানির সঙ্গে।

শনিবার (১৪ আগস্ট) অনিল কাপুরের মুম্বাইয়ের জুহুর বাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, করোনার কারণে একেবারে পারিবারিকভাবে রিয়া-করণের চার হাত এক হয়েছে।

বিয়ের সব আচার-অনুষ্ঠানের পর অনিল কাপুর বেশ কিছু মিষ্টির প্যাকেট নিয়ে রাস্তায় চলে আসেন। সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

এ সময় মেয়ে-জামাইয়ের জন্য আশীর্বাদ চেয়েছেন এই অভিনেতা। অনিলের এমন কাণ্ডে উপস্থিত সবাই হাসছিলেন এবং অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button