বিশ্ব

রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি বাইডেনের

ইউক্রেন ইস্যুতে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ লাইন ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে রাশিয়াকে সেই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানিও।

স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে বন্ধ হবে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ।

এক টুইট বার্তায় জার্মান চ্যান্সেলরকে প্রথমবার হোয়াইট হাউজে স্বাগত জানান বাইডেন। টুইটারে তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট ইস্যুতে একসঙ্গে কাজ করবেন তারা।

রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য চলছে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ। এই লাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনটি এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। যা নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর, ব্যয় হয়েছে ১১০০ কোটি মার্কিন ডলার।

Related Articles

Leave a Reply

Back to top button