বাংলাদেশ

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

এখন থেকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল।

রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন বলেন, রোজাদারকে কথা বিবেচনায় রেখে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার কতা ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলমান কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মনে চলার শর্তে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হয়েছে।

এদিকে রবিবার সকাল ১০টায় দোকানপাট খোলা হলেও অনেকটাই ক্রেতাশূন্য ছিল। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টায় বন্ধ হয়ে যায় বেচা-কেনা ।

 

Related Articles

Leave a Reply

Back to top button