ইকোবিজবাংলাদেশ

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হাবিব উল্লাহ আর নেই

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে কিডনিজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসার জন্য গত ১০ মার্চ কলকাতায় যান হাবিব উল্লাহ।

হাবিব উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button