ইকোবিজ

রমজান মাসে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি

রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি নতুন সময়সূচিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।

অন্য যে কোনো চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এগুলো বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। রোজা শেষ হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএস এর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে যাবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস এর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত কর, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

অন্যদিকে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button