বাংলাদেশ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে দুদকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক) ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে তলব করেছে।

সোমবার (৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার, শাহান আরা বেগমকে বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করেন।

নোটিশে আরও বলা হয়েছে, ১৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগসংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর অধ্যক্ষ ড. শাহান আরার অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়। যার অধিকাংশ নথিপত্র দুদকে পৌঁছেছে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান খানের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, নিয়োগ ও নির্মাণকাজের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন, বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পায় দুদক। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরাসহ আরও বেশ কয়েকজনের অনিয়ম-দুর্নীতির তথ্য মেলে।

অধ্যকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চলতি বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় তিন হাজার শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকশ শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন অর্থের বিনিময়ে।

Related Articles

Leave a Reply

Back to top button