সৃজিত-মিথিলা দম্পতির জন্য পুজার উপহার পাঠালেন মমতা

দুর্গাপূজা উপলক্ষে সৃজিত-মিথিলার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বিষয়টি আনন্দের সঙ্গে প্রকাশ করেছেন মিথিলা নিজেই।
মিথিলা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির পাঠানো উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘চমৎকার পূজার উপহারের জন্য মমতা (মমতা ব্যানার্জি) দিদি আপনাকে ধন্যবাদ।’
ছবিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী সৃজিত মুখার্জির জন্য লাল রঙের পাঞ্জাবি ও মিথিলার জন্য নীল রঙের শাড়ি পাঠিয়েছেন।
উল্লেখ, তাহসানের সঙ্গে ছাড়াছাড়ির পর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয় সংসার পেতেছেন বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা রাফিয়াত রশিদ মিথিলা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। গেল বছরের ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আপাতত সৃজিত-মিথিলা দম্পতি কলকাতাতেই আছেন। এবারের দুর্গাপুজাও সেখানেই কাটাবেন এই দম্পতি।



