বাংলাদেশ

জাতীয় ৪ নেতা হত্যার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় চার নেতা হত্যার পেছনে বড় ধরনের একটি ষড়যন্ত্র ছিল মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, যারা এ ঘটনারর সঙ্গে জড়িত ছিল, তাদের সবার মুখোশ উন্মোচন করা হবে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেকগুলো মোটিভ ছিল।

জাতীয় চার নেতা হত্যা যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার কাজ করছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার একজন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button