বিশ্ব

যুদ্ধের শঙ্কায় পালাচ্ছে ইউক্রেনবাসী !

যেকোনো মুহূর্তে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলে মনে করছে পশ্চিমা বিশ্ব। আর সেই শঙ্কায় সীমান্তবর্তী শহর দোনেস্কের বাসিন্দারা বেশি করে নগদ অর্থ তুলে রাখছেন। খবর রয়টার্সের।

এই পরিস্থিতিতে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত স্বঘোষিত দোনেস্ক রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক এটিএম বুথ থেকে অর্থ তোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। এটিএম থেকে সর্বোচ্চ ১০ হাজার রুবল তোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুদ্ধের শঙ্কায় দোনেস্কের স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাশিয়ার রোস্তভের দিকে সরে যেতে শুরু করেছেন ।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।

Related Articles

Leave a Reply

Back to top button